1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

আজ সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৭ম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর ও বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি আবু সালেহ আকন এবং বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধ, দৈনিক যায়যায়দিন’র রাজাপুর উপজেলা প্রতিনিধি, রাজাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম আকন’র বাবা, দক্ষিন রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকন’র আজ ৭ম মৃত্যুবার্ষিকী।
তিনি স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী আদর্শবান ব্যক্তি হিসেবে নিজ এলাকা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে।

এ উপলক্ষে মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, পরিচিত সবার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park