
ঝালকাঠি-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী কাঠালিয়া উপজেলা হাতপাখা মার্কার গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কর্মসুচির মধ্য ছিলো মরহুম ওহাব আলী এর জানাযায় অংশগ্রহণ। চিংড়াখালী ৫২ মৌজার খলিফা আব্দুল জব্বার মিয়াজী (র:) এর কবর জিয়ারত। সোনাউঠা পীর সাহেব হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে হুজুরের কবর জিয়ারত করেন। তালগাছিয়া দরবারে মরহুম পীর সাহেবদের কবর জিয়ারত এবং বর্তমান পীর সাহেব মাওলানা নুরুল্লাহ আশরাফী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়।

দোগোনা মোল্লারহাট বাজার গণসংযোগ। শৌলজালিয়া ইউনিয়নের বান্দা ঘাটা বাজার গণসংযোগ করেন। ১নং চেচরীরামপুর ইউনিয়নের মাসিক ইজতেমায় ইসলাহী আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঁঠালিয়া উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আলহাজ্ব আব্দুল করিম (র) এর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর কাঁঠালিয়া আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন।
উপস্থিত ছিলেন মাওলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান উপদেষ্টা নির্বাচন পরিচালনা কমিটি, মাস্টার জাহিদুল ইসলাম, মাওলানা বাইজিদ হক ফরাজি,মাওলানা মেহেদী হাসান, হাফেজ সুলতান আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম আল আমিন, অধ্যাপক মনিরুল ইসলাম,মাওলানা আব্দুল কাইয়ুম, ইসহাক বিন আব্দুল আউয়াল রফিকুল ইসলাম সজীব।