1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ , চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার মানুষ : আরিফ খান

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

চীনের অর্থায়নে বাংলাদেশে তিনটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ বিষয় বরিশালের বিভিন্ন শ্রেণীর মানুষ ও আরিফ খান বলেন, আমরা মনে করি, বরিশাল অথবা ঝালকাঠি এ হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এখানে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবেন। চিকিৎসাসেবা নিতে আসবেন। এখানকার মানুষও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।
প্রস্তাবিত হাসপাতালের একটি ইতোমধ্যে রংপুর বিভাগে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ২টির একটি বরিশাল বিভাগে প্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছি। নদীমাতৃক বরিশালে চীনের প্রস্তাবিত হাসপাতাল করলে অবহেলিত দক্ষিণাঞ্চলের ২২ জেলাসহ সারা দেশের মানুষ উপকৃত হবে।২২টি জেলার মানুষের আবাসভূমি দক্ষিণ অঞ্চল আজও স্বাস্থ্যসেবাসহ সার্বিকভাবে থেকে গেছে অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে হলে চিকিৎসা সেবা থেকে যে বঞ্চিত মানুষ গুলো রয়েছে তারা চিকিৎসা সেবা পাবে, পাশের বিভাগ খুলনা তারাও এখান থেকে চিকিৎসা সেবা পাবে খুব দ্রুত গতিতে।

আরিফ খান বলেন এই বিভাগে ভালো কোন চিকিৎসা সেবা না থাকায়, আজ আমার বোনকে হারাতে হয়েছে, আমি চাই আর যেন কোন মানুষকে চিকিৎসা সেবার কারণে মরতে না হয়।

ঢাকায় অনেক বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে, আনোয়ার খান মডান, ইবনে সিনা হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম, ঢাকা মহানগর হসপিটাল,শহীদ সরোয়ারদী হসপিটাল, জাতীয় হৃদরোগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, সহ সহ অনেক হসপিটালে রয়েছে, কিন্তু বরিশালে কোন মানসম্মত উন্নত মানের হসপিটাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এ বিভাগের ২২ জেলার মানুষ।

এর আগে ১৩ এপ্রিল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে পর্যায়ক্রমে তিনটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করবে চীনা বিনিয়োগকারীরা। তিস্তা প্রকল্পের আওতায় চীনের উপহারের হাসপাতাল বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনীতিক সম্পর্ক উপলক্ষে ১ হাজার শয্যাবিশিষ্ট তিনটি হাসপাতাল উপহার দেবে চীন সরকার। সেটি দেশের রংপুরে তৈরি করা হতে পারে এবং ১২ একর জায়গা নিয়ে স্থাপিত হবে এই হাসপাতালটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park