1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

এক সাথে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্মদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বতর্মান সময়ে যেখানে এক সন্তান জন্ম দিতেই এক নারীকে অস্ত্রপচার করতে হয়। সেখানে স্বাভাবিকভাবে এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সোমবার দুপুরে বরিশাল এ্যাডভোকেট হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের পাঁচ বছর পর এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়ে খুশি গৃহবধূ লামিয়া আক্তার (২২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী।

লামিয়া আক্তার বলেন, পাঁচ বছর পূর্বে তার বিয়ে হয়েছে। তারা জানতো এক সাথে তিন সন্তান তার গর্ভে রয়েছে। সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। জন্মের পর জানতে পারেন এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সাথে পাঁচ সন্তান জন্ম দিয়ে খুশি তিনিসহ পরিবার। পাঁচ সন্তানের মধ্যে তিনটি ছেলে ও দুইটি মেয়ে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু জাফর বলেন, চিকিৎসক ডা. মশিউর রহমানের অধীনে রোগী ভর্তি হয়। হাসপাতালের ওটিতে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে। বর্তমানে পাঁচ শিশুকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে। আপাতত মা ও পাঁচ শিশু সুস্থ রয়েছে।

এক সাথে স্বাভাবিকভাবে পাঁচ সন্তান জন্ম দেয়ায় ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাদের দেখতে হাসপাতালে ভীর করেছে। লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park