1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

এসএসসিতে’অটোপাস’ করা ৮ শিক্ষার্থীকে পড়াতেন ১০ শিক্ষক, এইচএসসিতেনফেল সবাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

শিক্ষক-শিক্ষার্থীর অস্বাভাবিক অনুপাতের পরও এইচএসসি ও সমমানের (আলিম) পরীক্ষায় চরম ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে ময়মনসিংহের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। নান্দাইলের বরিল্লাহ কেরামত আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসা থেকে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

জানা গেছে, এই ৮ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য দুই প্রতিষ্ঠানে শিক্ষক ছিলেন কমপক্ষে ১০ জন।

ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদরাসায় মোট ২২ জন শিক্ষক থাকলেও আলিম বিভাগে ৭ জন শিক্ষক— চারজন আরবি, একজন বাংলা, একজন ইংরেজি ও একজন সমাজ বিজ্ঞানের শিক্ষক— মাত্র ৩ জন শিক্ষার্থীকে পড়াতেন। এই ৩ জনই আলিম পরীক্ষায় ফেল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক জানান, ওই তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চাননি। তবে কলেজ কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে তাদের পরীক্ষায় বসতে বাধ্য করে। তারা সবাই ‘অটোপাস’ করে আসা শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে মন্তব্য জানতে বৈরাটি সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাংবাদিক পরিচয় দেওয়ার পরই তিনি কল কেটে দেন এবং পরবর্তীতে আর রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, মাদরাসা পর্যায়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় পাসের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। বৈরাটি আলিম মাদরাসার তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি।

অন্যদিকে, ২০১৭ সালে নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় বরিল্যা কেরামত আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। ২০১৯ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির মানবিক ও বিজ্ঞান শাখার পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি।

এখানকার মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের পড়ানোর দায়িত্বে ছিলেন ৩ জন শিক্ষক। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এই ৫ জনই ফেল করেছেন।

এই বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে কলেজের প্রধান শিক্ষক রৌশমত আরা বেগম বলেন, শিক্ষার্থীরা নিয়মিত কলেজে না আসা এবং তাদের আগ্রহ কম থাকায় এমন ফলাফল হয়েছে। পাঁচজন শিক্ষার্থীই অনিয়মিত ছিল এবং তারা সবাই এসএসসিতে ‘অটোপাস’ করেছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park