1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

ঝালকাঠিতে ‎অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠী কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি মণ্ডল(৭৬) কে স্থানীয় বিএনপি নেতা রিয়াজুল আমিন ওরফে জামাল সিকদার লাঞ্ছিত করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অধ্যক্ষ বুধবার (১৫ অক্টোবর) ঝালকাঠি
‎সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অধ্যক্ষ ‎অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টার দিকে ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের নেতৃত্বে ২০–৩০ জন অপরিচিত ব্যক্তি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা অধ্যক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন ক্লাসরুমে গিয়ে শিক্ষক, কর্মচারী ও উপস্থিত কয়েকজনের কাছ থেকে দুটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেন।

‎অধ্যক্ষ দাবি করেন, তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে জামাল সিকদার ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালাগালি করে ভয়ভীতি দেখান এবং শেষে জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করেন।

‎তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ওই সাদা কাগজগুলো পরবর্তীতে অনৈতিক বা বেআইনি কাজে ব্যবহার হতে পারে, যা কলেজের সুনাম ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বিষয়টি থানায় নথিভুক্ত করেছেন বলে জানান।

‎অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল আমিন ওরফে জামাল সিকদার বলেন, অধ্যক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সেদিন এলাকাবাসীদের নিয়ে কলেজে শিক্ষা উন্নয়ন কমিটি বাতিলের দাবিতে একটি প্রতিবাদ সভা করেছিলাম। কারন কমিটিতে বিতর্কিত লোকজন রয়েছে।

‎রমজানকাঠী কারিগরি ও কৃষি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া বলেন, একজন শিক্ষক ও অধ্যক্ষকে এভাবে অপদস্থ করা এবং জোরপূর্বক স্বাক্ষর করানো নিন্দনীয় ও লজ্জাজনক। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

‎তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকা জরুরি।

‎এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অধ্যক্ষের লিখিত আবেদন আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park