
ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সমাজ সেবার সহকারি পরিচালক মিজান সালাউদ্দিন। র্যালী ও আলোচনা সভায় জেলার প্রবীন ব্যাক্তিরা অংশ নেয়।