1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার পঠিত

ঝালকাঠিতে সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি, এবং সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, ঝালকাঠি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জন্য নিরাপদ চলাচল ও প্রযুক্তি নির্ভর আধুনিক সহায়তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আত্মনির্ভরশীল হয়ে উঠছেন, যা একটি স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি করছে।

অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আলোচনা শেষে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমাজসেবী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park