
ঝালকাঠিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জনাব উজ্জ্বল কুমার রায়।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
ঝালকাঠি জেলা পুলিশের আইসিটি শাখা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত করে প্রকৃত মালিকদের চিহ্নিত করে। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে সেগুলো হস্তান্তর করা হয়।
নিজেদের হারানো মূল্যবান ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝালকাঠি; ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ঝালকাঠি; এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।