1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

ঝালকাঠিতে ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব শাহাদাৎ হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

ঝালকাঠিতে ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র” উদ্যোগে নবগ্রাম বাজারের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেন।

শনিবার (১১অক্টোবার) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম চলে। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাপস তালুকদার, সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা সহ ঝালকাঠি জেলা,সদর উপজেলা,নবগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তৃণমুল পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গণসংযোগ কালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এটি একটি কার্যকর এবং জনগণের মুক্তি ও অগ্রগতির জাতীয় সনদ হিসাবে আক্ষায়িত করেন ।

এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনের যাত্রী সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি ৩১ দফায় মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ও স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মানে নির্ভর যোগ্য একটি দলিল সেটা তুলে ধরে বিএনপির পক্ষে থাকার এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park