1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

ঝালকাঠিতে ৪দিনব্যাপি বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৪দিনব্যাপি বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন হয়েছে।

বুধবার দুপুরে ঝালকাঠি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ঝালকাঠি জেলা রোভারের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণমুলক কোর্স শুরু হয়েছে।

বিভাগীয় রোভার প্রতিনিধি আবুল কালাম আজাদ (এল.টি’)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) ও জেলা রোভার স্কাউটস এর সভাপতি আশরাফুর রহমান।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার প্রফেসর মো: নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো: শামিম হোসেন।

বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ মাসুম ও যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম। এছাড়াও কোর্সে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশনে অংশ নিবেন বরিশাল জেলা রোভার প্রতিনিধি অধ্যাপক শেখ নাসের জামান (এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কমিশনার মো: মাহাবুব আলম(এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান (সিএএলটি), পটুয়াখালী জেলা রোভার এর ডিআরএসএল মোহাম্মদ সেলিম মৃধা (উড ব্যাজার), ভোলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো: কামাল হোসেন (উডব্যাজার), যশোহর জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: জিয়াউল ইসলাম (উডব্যাজার), ঝালকাঠি জেলা রোভারের ডিআরএসএল লায়লা আরজুমান্দ বানু, ঝালকাঠি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মাসুম ও ঝালকাঠি জেলা রোভার প্রতিনিধি মো: আল আমিন।

বিভিন্ন ইউনিটের অর্ধশত রোভার এ রোভার মেট কোর্সে অংশ নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park