1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

ঝালকাঠি কালেক্টরেট স্কুলে কলেজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

ঝালকাঠি কালেক্টরেট স্কুলে কলেজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন, জেলার শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত বললেন ডিসি

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো ঝালকাঠিতে। জেলা শহরের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি কালেক্টরেট স্কুলে আনুষ্ঠানিকভাবে কলেজ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, লেডিস ক্লাব সভাপতি মাহফুজা খানম, সহ-সভাপতি টুম্পা সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শাকিলা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের চাহিদা অনুযায়ী মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে এই কলেজ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অচিরেই জেলার অন্যতম সেরা কলেজে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজ শাখা চালুর মাধ্যমে এই প্রতিষ্ঠান ঝালকাঠির শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। উপস্থিত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park