
গ্রামীন কৃষি পণ্য ও বৈকালিক সবজি বাজারের উদ্বোধন করেছেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেন।
গ্রাম থেকে আনা সবজি ও মাছ শীতলাখোলা রাস্তার দুপাশে বসে বিক্রি করতো। ফলে পথচারীদের হাটাচলায় কষ্ট ও যানজটের সৃষ্টি হতো। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের বাহের রোড়ে শীতলাখোলা শাহী স্কুলের সামনে এ বাজার উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনকালে প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সংবাদ কর্মী,পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং সবজি বাজারে আগত ক্রেতা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক মহোদয় উপস্থিত সকলকে বাজার সুষ্ঠুভাবে পরিচালনা ও কার্যক্রমের জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে বাজার রোডে যত্রতত্র ভ্যানরেখে সবজি বিক্রেতাদের দুপুর ৩:০০ ঘটিকায় থেকে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত এই বাজারের নির্দিষ্ট স্থানে বসার জন্য অনুরোধ করেন। এর ফলে বড় বাজার কেন্দ্রিক যানজট অনেকটা দূর হবে আশা করা যায়।