
ঝালজাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমি কেকার রহস্যজনক মৃ-ত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। কেকা ঝালকাঠি শহরের চাদকাঠি এলাকার সিকান্দার কবিরের বড় মেয়ে।
মঙ্গলবার বিকেলে বরিশালে স্বামীর বাসায় এ ঘটনা ঘটেছে। বরিশাল কোতেয়ালী ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘ দিন যাবত তিনি বরিশালের বাসায় অসুস্থ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন পুর্বে তার হার্টে দুটি রিং বসানো হয়েছে।
বিকেলে মারা গেলেও তার পরিবারের কাউকে জানায়নি কেকার স্বামী। প্রতিবেশীদের কাছে খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান কেকার ভাই সাংবাদিক টুটুল আজম।