
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করছেন।