
ঝালকাঠি প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ জামাল হোসেন গণসংযোগ করেছেন। শনিবার সকালে শহরের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া চান। গণসংযোগ কালে এবি পার্টির ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেখ জামাল হোসেন । গণসংযোগ কালে শেখ জামাল হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালানোর পরে এখন আমাদের সকলের দায়িত্ব দেশ পুনর্গঠন করা।
এই দেশে কেউ পেশিশক্তি দেখাক বা ক্ষমতার অপব্যবহার করুক এটা আমরা চাই না। এবি পার্টি মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের রাজনীতি করে। আমি এই এলাকার জনগণের সেবা ও পরিবর্তনের রাজনীতি করতে চাই। ঈগল মার্কায় ভোট চাই।