1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

নলছিটিতে বিএনপির সদস্য সচিবের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয় গুলো অভিহিতকরণের লক্ষ্যে নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১৩ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে স্থানীয় কয়ারচরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু মল্লিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিমন আকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সিনি: যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, সরদার মোঃ মহিউদ্দিন মঈন সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য প্রাপ্তির ব্যবস্থা নেয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন সহ নানা মুখি অবদান রেখেছেন।

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে। সকলকে মিলে মিশে দেশ গঠনে ভুমিকা রাখতে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park