
ভয়ভীতিহীন, অন্তর্ভূক্তিমুলক, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষভাবে এবার নিবার্চন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পর নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ শনিবার দুপুর দেড়টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর ম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সম্প্রীতির সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ৫আগষ্ঠের পর ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে। তাই একটি পরিচ্ছন্ন দেশ জাতির কাছে উপহার দিতে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।