
বাংলাদেশকে এগিয়ে নিতে দুর্নীতি দমন, জবাবদিহি ও স্বচ্ছতা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তারেক রহমান মনে করেন, আইন সবার জন্য সমান;
কেউ অপরাধ করলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।বিএনপি রাষ্ট্র পরিচালনায় আনতে চায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহির সংস্কৃতি।
নীতিনির্ধারণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে থাকবে উন্মুক্ত তথ্যপ্রকাশ ও স্বাধীন নজরদারি। প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশন, ওমবাডসম্যান ও ই-গভর্ন্যান্স শক্তিশালী করে প্রশাসনে আনতে চায় স্বচ্ছতা ও জবাবদিহি।
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে—দলের নয়, দেশের স্বার্থ আগে; আত্মীয়প্রীতি নয়, যোগ্যতা ও সততা আগে। সময় এসেছে এমন এক বাংলাদেশ গড়ার, যেখানে ক্ষমতা নয়, ন্যায় ও নীতি হবে সবার উপরে।