1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের বাবা মো. মফিজ উল্লাহ আর নেই।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুম মো. মফিজ উল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অন্যদিকে, বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মরহুম মো. মফিজ উল্লাহ ছিলেন একজন সৎ, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

মরহুম মো. মফিজ উল্লাহ পেশাজীবনে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষানুরাগী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park