1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

রাজাপুরে নির্ধারিত সময়ের আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

এম খায়রুল ইসলাম পলাশ, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা বাড়াইয়া ইউনিয়নের পালট এলাকায় অবস্থিত ৬১ নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা ঝুলিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬১ নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষে তালা ঝুলছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষন পরে মোঃ শফিকুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক এসে হাজির হয়ে বিদ্যালয়ের কক্ষের তালা খুলে দেন দিয়ে বলেন আমি চা খেতে গিয়ে ছিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই কেনো ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সে শিক্ষা অফিসে গেছে এবং তার জ¦র আসছে। অন্য সহকারী শিক্ষক রুহুল আমিন নামাযে গেছে একং দপ্তরি কোথায় আছে তা জানেন না ওই শিক্ষক।

বৃহস্পতিবার বিদ্যালয়ে একজনও শিক্ষার্থী ছিলেন না আর এর কারন হিসেবে শিক্ষক’রা জানিয়েছেন যে নদীতে ইলিশ সংরক্ষণের অভিযান চলছে তাই কোনো শিক্ষার্থীরা স্কুলে আসেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধকি স্থানীয়রা জানান, প্রায় দিনই বিদ্যালয়ে শিক্ষকরা এমন করে, এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা বাধাগ্রস্থ হচ্ছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার জানান, আমার জ¦র তাই ডাক্তার দেখাতে আসছি। অন্য শিক্ষকদের বিদ্যালয়ে রেখে এসেছি। তারা কোথায় ছিলো আমি জানিনা। নদীতে মাছ ধরার অবোরধ চলে তাই শিক্ষার্থীরা স্কুলে আসেনা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো: আকতার হোসেন জানান, স্কুল বন্ধ রাখার কোন সুযোগ নেই। স্কুল টাইমে কাউকে অফিসেও ডাকা হয়না। কেহ স্কুল বন্ধ রাখলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park