1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকতের জনসংযোগ ও শোভাযাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকতের নেতৃত্বে ব্যাপক জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে রাজাপুর উপজেলার বড়ইয়া, উত্তমপুর, পালট, মধ্য বড়ইয়া, চল্লিশ কাহনিয়া, চুনপুরি, মঠবাড়ি ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন এবং পথসভায় অংশ নেন।

এ সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার পুরো পথজুড়ে মোটরসাইকেলের শ্লোগান, ব্যানার-ফেস্টুন ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আযম সৈকত দীর্ঘদিন ধরে রাজাপুর-কাঠালিয়া অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park