1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের উপরে সন্ত্রাসী হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার (৩০) এর উপরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়াগেছে। এসময় তার কাছে থাকা ঠিকদারি কাজের জন্য রাখা নগদ ২২ লাখ টাকা ছিনতাই করে নেয়।

বুধবার দুপুর ১ টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানিল স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিক মৃধাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয় ।

এসময় শতাধিক নেতা-কর্মী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত রফিক মৃধার অভিযোগ ঠিকাদারি কাজের বিল পরিশোধ করার জন্য ব্যাংক দিয়ে টাকা তুলে মোটরসাইকেল যোগে ঝালকাঠি থেকে রাজাপুরে যাচ্ছিল।

এসময় পূর্ব শত্রুতার জের ধরে আনিস, সোহেল, জনি , রাব্বি, শান্ত মিলে অর্তকিত ভাবে রফিক মৃধার ওপরে হামলা চালায় এ সময় দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে সাথে থাকা ২২ লাখ টাকা ছিনতাই করে নেয়। এঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসক ফজলে রাব্বী বলেন,‘ আহত রফিক মৃধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park