1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে শিশু সন্তানের মৃ-ত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘাতক ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যে কোন বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাড়ির পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন, বাড়ির বাসিন্দারা জরুরী জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতককে আটক করে।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত ওসি ঝলক মোহন্ত বলেন, আমরা ঘটনাস্থল এসেছি। ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রসেস শুরু করেছি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park