1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

শরীয়তপুরে এনসিপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহবায়ক ইমরান আল নাজির, এনসিপির শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু (আদর), সদস্য অলি উল্যাহ জাবের, কু্দ্দুস হাওলাদার, সামসুন্নাহার সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার মূখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইনসাফ ও সাম্যের দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়েছে। এনসিপির গণ মানুষের অধিকার আদায়ের জন্য গঠিত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সমাজের ভাল মানুষদের রাজনীতিতে আসতে হবে। ভাল মানুষ রাজনীতিতে আসলেই এই সমাজ তথা দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park