1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় আব্দুর রহিম সরদার নামে কুয়েত প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মধ্য চরোসন্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা হেলেনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরোসন্দি গ্রামের মৃত ছমেদ আলী সরদারের ছেলে কুয়েত প্রবাসী আব্দুর রহিম সরদারের সঙ্গে দক্ষিণ চরোসন্দি গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে নাসির মোল্লার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নাসির মোল্লার নেতৃত্বে ৩০/৪০ জন অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রশস্ত্র বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে।

এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সীমানা প্রাচীর, টিনের ঘরের বেড়া এবং গাছ কুপিয়ে কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়। এসময় বাঁধা দিয়ে রহিম সরদারের মা হেলেনা বেগম ও স্ত্রী পারভীন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় হেলেনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পারভীন বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। সে সুযোগে আমাদের জমি দখলের উদ্দেশ্য নাসির মোল্লার নেতৃত্বে ৩০/৪০ জন অজ্ঞাত লোক আমাদের বাড়িঘরে অতর্কিত হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সীমানা প্রাচীর, টিনের ঘরের বেড়া এবং গাছ কুপিয়ে কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়। এসময় বাঁধা দিয়ে আমি ও আমার শাশুড়ী আহত হয়। আমরা এর বিচার চাই।

আর হেলেনা বেগম বলেন, আমার ছেলে প্রবাসে থাকে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। সেই সুযোগে নাসির মোল্লা লোকজনসহ রামদা, ছেন দা, লাঠিসোটা নিয়ে আমার বাড়ি দখল করতে আসে। আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, গাছ কেটে ফেলছে। আমাদের ওপর কোপ ছাড়ছে। আমরা এর বিচার চাই।

এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park