1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নাসিম আকনের মৃত্যু, বিএনপি নেতাদের শোক

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরেহি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে। শনিবার পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতো এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়ে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসকের সাথে কথা বলে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যায়। তাকে কর্দমাক্ত অব¯’ায় তাকে ¯’ানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। ঘটনার পর থেকে পুলিশ ঘটনা¯’লে রয়েছে জানিয়ে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে তার মৃত্যুর খবরে রাজাপুর সাংবাদিক ক্লাব ও বিভিন্ন সংগঠন ও মহলসহ পুরো উপজেলা জুড়ে শোক বিরাজ করছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসাস্থল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক। আগামীকাল রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক নান্নু, জেলা বিএনপির আ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব আ্যাতভোকেট শাহাদাৎ হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবুল কালাম আজাদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park