1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফুর রহমানের মায়ের ইন্তেকাল, সর্বত্র শোকের ছায়া

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

উপকূলের জনপদ বরগুনা জেলার বেতাগীর কৃতি সন্তান, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বেতাগী উপজেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের শ্রদ্ধেয় মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের সময় তিনি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদে বেতাগী ও আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের মফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাঁকে তার স্বামী আলহাজ্ব আব্দুর রব মাস্টারের কবরের পাশে দাফন করা হবে। মরহুমা মৃত্যুকালে আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেছেন, একজন মায়ের মৃত্যু কোনোভাবেই পূরণীয় নয়। একজন মা শুধু পরিবারের আশ্রয় নন, তিনি সন্তানদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার প্রথম বিদ্যালয়। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।

বেতাগী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুতে সমাজ হারালো এক স্নেহময়ী মা ও প্রেরণাদায়ী ব্যক্তিত্বকে।

আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন এই দোয়া সকলের।

একজন মায়ের প্রয়াণ মানে সন্তানের জীবনের এক অমূল্য আশ্রয় হারানো। আজ বেতাগীর মানুষ তাঁকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত চিত্তে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park