1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৯২ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি-রাজাপুর,কাঁঠালিয়া ১আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

সংবাদ সম্মেলনে গোলাম আজম সৈকত অভিযোগে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে একদল লোক হামলা ও গাড়ি ভাঙচুর করে।

গত শনিবার ১১ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এই হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় বিএনপি ও শ্রমিক দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা তার উপর হামলা করেছে।

গোলাম আজম সৈকত আরো অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসরদের পূনর্বাসন করতে রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়ায় তাদের নিয়ে বিএনপির রাজনীতি করছে।

তিনি আরো বলেন. প্রতিদিনের মতো লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে নিজ বাড়ি ফেরার সময়ে একই পথে সে সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও চলছিল। এসময় জামালের অনুসারীরা আমার গাড়িবহর অতিক্রম করার সময় অতর্কিত ভাষায় গালাগালি করে এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা চালায়।

এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে রাজাপুর ও কাঠালিয়া বিএনপি’ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park