1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

সুন্দরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৬২৮৯ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

হযরত বেল্লাল সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আগামীকাল বৃহস্পতিবার হতে সারাদেশে অনুষ্ঠিত যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সুন্দরগঞ্জ উপজেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে এসএসসি ৪ হাজার ৭৫২ জন, দাখিল ১ হাজার ১৩৪ জন ও ভোকেশনাল ৪০৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্র বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১ হাজার ২৫ জন, শিবরাম স্কুল এন্ড কলেজে ৭৮০ জন, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৯৮ জন, কাটগড়া উচ্চ বিদ্যালয়ে ৬১৫ জন, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ে ৬৬৮ জন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৭১৬ জন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৫০ জন, দাখিল পরীক্ষা কেন্দ্র ধুমাটারি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় ৬৪৮ জন, বোয়ালী সিনিয়র মাদ্রাসায় ৪৮৬ জন, ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ১১৮ জন এবং এসআইডি ভোকেশনাল স্কুলে ২৮৫ জন। পরীক্ষা কেন্দ্র সমুহের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্র সমুহের যাবতীয় কার্যক্রম সু-সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park