
১। ইউনিটের নামঃ- জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি।
২। বিষয়ঃ- ২৫(পচিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার অভিযান সংক্রান্ত।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ- ০৬/১০/২০২৫ খ্রিঃ রাত্র ২২.৩০ ঘটিকা।
৪। ঘটনাস্থলঃ ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন ২নং মগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর মগড়স্থ জনৈক হাফিজুর রহমান স্বপন, পিতা-আঃ রশিদ হাওলাদার এর মুদি মনোহরী দোকানের সামনে ।
৫। ঘটনার বিবরণঃ- ইং ০৬/১০/২০২৫ তারিখ রাত্র ২১.৫৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ হারুনার রশিদ এর নেতৃত্বে ডিবি ঝালকাঠির একটি দল সোর্স সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন ২নং মগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর মগড়স্থ জনৈক হাফিজুর রহমান স্বপন, পিতা-আঃ রশিদ হাওলাদার এর মুদি মনোহরী দোকানের সামনে একজন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই(নিঃ)/মোঃ হারুনার রশিদ সংগীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে রাত্র ২২.১০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্সসহ পৌছিয়া আসামী মোঃ রায়হান হাওলাদার ওরফে সোহান (২৯), পিতা-মোস্তফা হাওলাদার, মাতা-মোসাঃ মরিয়ম বেগম, সাং-উত্তর মগড়, ৬নং ওয়ার্ড, ইউপি-মগড়, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠিকে ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী মোঃ রায়হান হাওলাদার ওরফে সোহান (২৯) এর দেহ আমি নিজে তল্লাশীকালে আসামী নিজ হাতে তার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে ছোট আকারে কৌটার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ২৫ (পচিঁশ) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দিলে তখন উপস্থিত সাক্ষীদের সামনে ইং ০৬/১০/২০২৫ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকায় জব্দ তালিকা প্রস্তুত পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
৬। পুলিশ কর্তৃক গৃহিত ব্যবস্থাঃ মামলা প্রক্রিয়াধীন। মাদক অভিযান অব্যাহত আছে।