1. admin@sangbadsomoy.com : sangbadsomoy :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি প্রস্তুতি সভা ঝালকাঠি জেলার কাঠালিয়ায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে সভা এনডিএম মহাসচিবের সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের ছবি ভাইরাল ঝালকাঠি-১ ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ স্থগিত শরীয়তপুরে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ শরীয়তপুর-১ আসনে রিক্সা প্রতিকের পক্ষে মাওলানা জালালুদ্দিনের গণসংযোগ ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে সাংবাদিকের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

রাজাপুরে কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

রাজাপুর সাংবাদিক ক্লাবঝালকাঠির রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল সংবাদ সম্মেলন করেছেন।

রোববার দুপুরে উপজেলার বাঘরী এলাকার বিএনপি নেতা নাসিম উদ্দীন আকনের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও নির্বাচনী এলাকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন, গতকাল রাতে উপজেলার পুটিয়াখালী এলাকার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে। আমার একাধিক নেতাকর্মীর নামও উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, গোলাম আজম সৈকত নামে একজন দুষ্ট প্রকৃতির ব্যক্তি ও তার কয়েক ভাই মিলে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি ইতিমধ্যে একাধিকবার দলীয় সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেন্দ্র থেকে বহিষ্কৃত হয়েছেন। বিষয়টি যাচাই করলে সত্যতা পাওয়া যাবে।”

এসময় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দীন আকন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, ছাত্রদলের আহবায়ক রাব্বি সিকদার, সদস্য সচিব রফিক মৃধাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। নির্বাহী সম্পাদক কাওসার হোসেন। উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দীন
Theme Customized By Shakil IT Park