1. admin@sangbadsomoy.com : Rejaul :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে জামায়াতের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা জামায়াতে ইসলামী। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে শহরের সদর চৌমাথা থেকে শুরু হয় লিফলেট বিতরণ কার্যক্রম। পরে শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে পথচারী ও সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট তুলে দেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি ফরিদুল হকসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সংবাদ সময়
Theme Customized By সংবাদ সময়